Leadership Skills | সফল ব্যক্তিত্বদের যে ৭টি গুণাবলী থাকে BD EARNING POINT BUSINESS PLATFORM লিডারশীপ স্কিল জন্মগত নাকি গ্রো করা যায়? এটি খুব কমন একটি প্রশ্ন। গবেষণা অনুসারে, লিডারশীপ স্কিল আমরা শুধুমাত্র জন্মগতভাবে পায় না— সময়ে সাথে সাথে আমরা অনেক নেতৃত্ব দক্ষতা শিখি এবং আয়ত্ত্ব করি। যদিও পরিবার, সমাজ থেকেই কিছু স্কিল জন্মগতভাবে কেউ কেউ পেয়ে যায়, তবে বেশিরভাগ স্কিল আপনাকে শিখতে হয়। সেজন্য একজন প্রকৃত লিডার হতে হলে আপনাকে নিয়মানুসারে শিখতে হবে এবং নেতৃত্ব গুণাবলী অর্জন করতে হবে। ভালো লিডার হওয়া সময়-সাপেক্ষ ব্যাপার। আপনি হয়তো একটি কোম্পানীর কোন ডিপার্টমেন্টে গত ১০-১৫ বছর ধরে লিড দিচ্ছেন, তবুও একজন প্রকৃত লিডার হতে, যুগের সাথে চলতে হলে, আপনাকে প্রতিনিয়ত শিখতে হয়, চর্চা করতে হয়। সুতরাং যদি প্রশ্ন করেন সফল ব্যক্তিদের কি কি লিডারশীপ গুণাবলী থাকা উচিত— সেটা এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়। যদিও অনেক বিশ্ব লিডারদের জীবনী পড়ে এবং কিছু অসাধারণ লিডারদের সাথে ব্যক্তিগতভাবে মিশে কিছু স্পেশাল গুণ দেখেছি। যেসব দক্ষতাগুলো যেকোন লিডারের ভেতর না থাকলে তার নেতৃত্ব গুণ নিয়ে প্র...